MIL HOMEO
প্রকৃতির সাথে থাকুন, সুস্থ থাকুন
  • মুল পাতা
  • প্রাকৃতিক স্বাস্থ্য
    • আয়ুর্বেদ চিকিৎসা
    • ঘরোয়া চিকিৎসা
    • ভেষজ উপাদান
    • ভেষজ চিকিৎসা
  • রোগব্যাধি ও প্রতিকার
    • শারীরিক রোগ
      • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ
      • চর্মরোগ
        • আঁচিল বা তিল
      • জ্বর
        • টাইফয়েড জ্বর
        • ডেঙ্গু জ্বর
        • ম্যালেরিয়া
      • পায়ুপথের রোগ
      • কান পাকা রোগ
      • কৃমি রোগ
      • বন্ধ্যাত্ব রোগ
      • নাসা রোগ
      • শীতকালীন রোগব্যাধি
      • সংক্রামক রোগ
      • সাইনোসাইটিস
      • স্নায়ু রোগ
    • মনরোগ
    • শিশু রোগ
  • স্বাস্থ্য পরামর্শ
  • সুস্থ জীবনধারা
    • ক্ষতিকর অভ্যাস
    • খাদ্যাভ্যাস
    • তামাক ও মাদক বর্জন
    • পানীয় জল এবং হাইড্রেশন
    • ভালো ঘুমের অভ্যাস
    • রূপচর্চা ও চুলের যত্ন
    • স্বাস্থ্যকর অভ্যাস
    • স্বাস্থ্যকর শখ
  • ব্যায়াম ও ফিটনেস
    • ওজন প্রশিক্ষণ
    • ওয়ার্কআউট পরিকল্পনা
    • ঘরে বসে ফিটনেস
    • বয়স্কদের ব্যায়াম
    • যোগব্যায়াম ও মেডিটেশন
    • স্ট্রেচিং এবং মবিলিটি
  • মানসিক স্বাস্থ্য
    • অনিদ্রা ও ঘুমের সমস্যা
    • আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসা
    • ডিপ্রেশন ও প্রতিকার
    • মানসিক চাপ ও সমাধান
    • মেডিটেশন ও মননশীলতা
    • পরিবার ও সামাজিক জীবনে মানসিক স্বাস্থ্য
  • খাদ্য ও পুষ্টি
    • আঁশযুক্ত খাবার বা ফাইবার
    • ওজন কমানোর খাদ্য পরিকল্পনা
    • ওজন বাড়ানোর পুষ্টি পরিকল্পনা
    • খাদ্য তালিকা এবং পরামর্শ
      • রোগের খাবার
    • পুষ্টিগুণ
      • শাক-সবজির পুষ্টিগুণ
      • ফলের পুষ্টিগুণ
    • ভিটামিন এবং খনিজ পদার্থ
    • স্বাস্থ্যকর রেসিপি
  • হোমিও চিকিৎসা

শারীরিক রোগ

স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ,প্রতিকার এবং চিকিৎসা
স্নায়ু রোগ

স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ, প্রতিকার এবং চিকিৎসা।

by Dr. Baby Akter 09/08/2023
written by Dr. Baby Akter

স্মৃতিশক্তি কমে যাওয়া কোন মানসিক রোগ নয় । এটি অ্যালঝেইমার ডিজিজ যা ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ , ব্রেনের ক্ষয়জনিত রোগ । এটি রোগীকে দৈনন্দিন কাজ করতে , বন্ধু-বান্ধব , আত্নীয়-স্বজনকে চিনতে এবং কোনো কথা বুঝতে বাধা দেয়। সাধারণত , প্রবীণদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা যায় হঠাৎ করে কোন কথা মনে রাখতে পারছেন না । ফলে তার দৈনন্দিন জীবন অচল এবং অস্বাভাবিক হয়ে পড়।

মানসিক রোগ হলো সেটাকে বলা যেখানে মস্তিষ্কের কাঠামো (ব্রেন স্ট্রাকচার) স্বাভাবিক কিন্তু আচরণ অস্বাভাবিক থাকে। অ্যালঝেইমার ডিজিজ যা ব্রেনের ক্ষয়জনিত কারণে ব্যক্তির বুদ্ধি , স্মৃতি ও ব্যক্তিত্ব ধিরে ধীরে লোপ পায় ।

স্মৃতিশক্তি কমে যাওয়া বা আলঝেইমারস রোগের ইতিহাস

১৯৬০ সালে ডা. এলইস আলঝেইমারস রোগ সর্বপ্রথম এই রোগের গবেষণা করেন । আগস্তির দেতার নামের ব্যক্তির স্মৃতিগত দুর্বলতা ,কথা বলতে কষ্ট হওয়া , সঠিক শব্দটি স্মরণ করতে না পারা , খিটখিটে মেজাজ , রাগ ,অসহিষ্ণুতা, সন্দেহপ্রবণতা ইত্যাদি সমস্যায় ভুগছিলেন। দেতার এর মৃত্যুর পর তিনি দেখলেন যে , তার মস্তিষ্ক ছিল চুপসে যাওয়া ছোট আকারের স্নায়ুতন্ত্র গুলো স্নায়ুতন্তুগুলো এমাইলয়েড প্ল্যাক দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত আর অবশিষ্ট নিউরনগুলো নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেলে ভরপুর। 

পরবর্তীকালে ডা. এলইস আলঝেইমার নাম অনুসারে এই রোগের নামকরণ করা হয় আলঝেইমারস রোগ।

উন্নয়নশীল বিশ্বে ক্রমান্বয়ে গড় আয়ু বাড়ার পাশাপাশি এই রোগের প্রকোপ দিন দিন বাড়ছে। ৬০ বছর বয়সের পর থেকে  আলঝেইমার হওয়ার আশঙ্কা দ্বিগুণ হতে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত এবং নারীদের মধ্যে এর প্রকোপ বেশি।

স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ

চিকিৎসাবিজ্ঞানের মতে, বংশ ও জিনগত,পরিবেশগত কারণ এবং জীবনযাপনের ধরন ইত্যাদি। আমাদের  মস্তিষ্কে নন-এনজাইমেটিক গ্লাইকেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রডাক্ট জমা হওয়া। এগুলো নিউরন এবং সেগুলোর আন্তসংযোগ নষ্ট করে দেয়। ফলে বিশেষ ধরনের প্রোটিন মস্তিষ্কের কোষে জমা হয়ে ক্ষতি সাধন করে। গ্লুকোজ  এর পরিমাণ স্বাভাবিক থাকলে ধীরগতিতে এবং বেশি থাকলে দ্রুতগতিতে এসব পরিবর্তন ঘটতে থাকে। এতে ধীরে ধীরে ব্যক্তি আলঝেইমারস রোগে আক্রান্ত হয় ।

এ ছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেমন 

  • স্ট্রেস অথবা অ্যাংজাইটির কারণে শরীরের মতো মস্তিষ্কও ক্লান্ত হয়ে পড়ে। এতে ধীরে ধীরে কমে যেতে পারে স্মৃতিশক্তি।
  • রাতে না ঘুমানোর অভ্যাস থাকলে সেটি মস্তিষ্কে প্রভাব ফেলে। এতে ধীরে ধীরে কমতে থাকে স্মৃতিশক্তি।
  • ভিটামিন বি ১ এবং বি ১২ এর অভাবে এমনটি হতে পারে।
  • মেনোপজের সময় হরমোনের পরিবর্তন হয়। এ সময়েও অনেকে ভুলে যাওয়ার রোগে ভুগতে পারেন।
  • দীর্ঘমেয়াদি ডিপ্রেসন বা হতাশার কারণে লোপ পেতে পারে স্মৃতি।
  • অতিরিক্ত মদ্যপানের কারণে কমতে পারে স্মৃতি ধারণ ক্ষমতা।
  •  মস্তিষ্কে আঘাত লাগলে  স্মৃতিশক্তি কমে যেতে বা স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে । 

 চিকিৎসা এবং প্রতিকার

 নানা রকম জটিল রোগে আক্রান্ত ব্যক্তি একই সঙ্গে আলঝেইমারস রোগেও ভুগতে পারেন। কিছু ওষুধ রোগীর স্মৃতিশক্তি অল্প কিছুদিন ধরে রাখতে সাহায্য করে বটে, তবে সময়ের সঙ্গে কার্যকারিতা হ্রাস পায়। 

সেক্ষত্রে আমরা জীবনাচরণের ধরণ পরিবর্তনের মাধ্যমে  স্মৃতিশক্তি ধরে  রাখতে পারি।  যেমনঃ  

  • ব্যায়াম বা শরীরচর্চা করলে দেহের পেশির সাথে সাথে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায়। ব্যায়াম করলে মস্তিষ্কের সিন্যাপসের সংখ্যা বাড়ে। এর ফলে মস্তিষ্কে নতুন নতুন কোষ তৈরি হয়। আর কার্ডিওভাসকুলার ব্যায়ামের ফলে মস্তিষ্কে বেশি হারে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ হয়। ফলে স্মৃতিশক্তি প্রখর থাকে। 
  • স্মৃতিশক্তি বাড়ানোর  জন্য সঠিক খাবার গ্রহণ করুন। মস্তিষ্কের কোষ ফ্যাট অর্থাৎ স্নেহ পদার্থ দিয়ে তৈরি। তাই খাবার থেকে তেল-চর্বি একেবারে বিদায় না করাই ভাল। বাদাম, তেলের বীজ, মাছ ইত্যাদি মস্তিষ্কের স্বাস্থ্যে জন্য ভাল। আর খাবার সময় একা একা না খাওয়াই ভাল। সবার সাথে বসে খাবার খেলে তা মস্তিষ্কের জন্য সুফল বয়ে আনে।
  • মানসিক চাপ এবং উদ্বেগ মস্তিস্কের জন্য খুবই খারাপ তাই মস্তিষ্ককে অবসর দিয়ে, এবং নিজেকে মূলত: সুইচ অফ করে, আপনি আপনার মস্তিস্কের ভিন্ন একটি অংশকে ব্যায়াম করার সুযোগ করে দেয়া প্রয়োজন। এতে দেহের স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করবে।
  • সুরের মাধ্যমে জেগে ওঠে মস্তিষ্ক। বাড়ে মেধা। সঙ্গীত ডিমেনশিয়ার মত মানসিক অবস্থা ঠেকাতে বেশ কার্যকরী। তাই স্মৃতিশক্তি প্রখর রাখতে সুর এবং সঙ্গীতের মাঝে নিজেকে আবদ্ধ রাখুন।
  • দৈনিক পাঁচ ঘণ্টার কম ঘুম হলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। আর ১০ ঘণ্টার বেশি ঘুম হলে মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না। দিনের শুরুর সাথে তাল মিলিয়ে ঘুম থেকে জেগে উঠুন। এটি মস্তিষ্কের জন্য অত্যন্ত কার্যকরী এবং স্মৃতিশক্তিও ভালো রাখে।

স্মৃতিশক্তি কমে যাওয়ার রোগের  ঘরোয়া চিকিৎসা

এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে নিমোক্ত উপায়ে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে  আলঝেইমার রোগ বা স্মৃতিশক্তি হ্রাসের চিকিৎসা করতে পারি। যেমনঃ  

  • ৭ দানা কাঁচা বাদাম সন্ধ্যাবেলায় কাচের  বাসনে ভিজিয়ে রেখে পরদিন সকালে বাদামের লাল খোসা ছাড়িয়ে মিহি করে বেটে নিন. এই বাদাম বাটা ২৫০ গ্রাম দুধে দিয়ে দিন দুধটা দুই/তিন বার ফেঁপে উঠলে নামিয়ে ১ চামচ ঘি ২ চামচ  বা চিনি বা মিছিরি গুড দিয়ে ঠান্ডা করে নিন.খাওয়ার মতো গরম থাকা অবস্থায় সেবন করুন।এভাবে ১৫ থেকে ৪০ দিন নিয়মিত পান করুন। এটি স্মৃতিশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক চিকিৎসা।
  • সকালে এই দুধ খাওয়ার পর দু’ঘন্টা অন্য কিছু খাওয়া বা পান বিরত থাকতে হবে ।
  • বাদামকে মিহি করে পিষে নিলে তা হজম করতেও সুবিধা হয় এবং অল্প বাদামেও কাজ হয়.

স্মৃতিশক্তি কমে যাওয়া বা আলঝেইমারস রোগীর জন্য পরামর্শ

অ্যালঝেইমার ডিজিজে  আক্রান্ত রোগীর মস্তিষ্ক স্মৃতিশক্তি হারালেও অনুধাবনের শক্তি, ইগো, সম্মানবোধ এবং ব্যক্তিত্ব হারান না। তিনি কোনো অবহেলা, অযত্ন বা দুর্ব্যবহার আশা করেন না। নিজের অক্ষমতার জন্য তিনি উৎকণ্ঠিত, উদ্বিগ্ন থাকেন এবং অসহায় বোধ করেন। তাদের সঙ্গে বিনা কারণে দুর্ব্যবহার না করে প্রিয়জন ও আপন জনদের  বিষয়টি অনুধাবন করতে হবে। ওষুধের পাশাপাশি সেবা ও পরিচর্যা, ভালোবাসা, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক ভাবে তাদেরকে সাহায্যের হাত বাডিয়ে দিতে হবে।

0 comments
0 FacebookTwitterPinterestEmail
ডেঙ্গু-জ্বর-কারণ-লক্ষণ-রোগ-নির্ণয়-ও-চিকিৎসা
ডেঙ্গু জ্বর

ডেঙ্গু জ্বর কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

by Dr. Baby Akter 09/08/2023
written by Dr. Baby Akter

সম্প্রতি বাংলাদেশে ডেঙ্গুর প্রভাব উদ্বেগজনক হরে বৃদ্ধি পেয়েছে। প্রধানত প্রাক-গ্রীষ্ম এবং বর্ষা সময়ে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি থাকে মার্চ থেকে জুন পর্যন্ত যায়। প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ডেঙ্গু সংক্রমণ ঘটে। সময় এবং অঞ্চল-বিশেষে এই রোগ মহামারির আকারও ধারণ করে। বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায়, এবং দেরিতে চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রেই রোগীর মৃত্যু পর্যন্ত হয়। তাই অনতিবিলম্বে ডেঙ্গু জ্বরের লক্ষণ, নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ব্যাপারে সতর্ক হওয়া আবশ্যক।

আপনার আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং ছোট ছোট কিছু বিষয়ে সচেতন থাকলে ডেঙ্গুজ্বর থেকে যেমন মুক্তি পাওয়া সম্ভব হবে তেমনি আপনার আশপাশের মানুষরাও থাকবে সুস্থ ।

ডেঙ্গু কি ?

ডেঙ্গি ভাইরাসে সংক্রমণের ফলে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু হলো এডিস গোত্রের স্ত্রী মশাবাহিত এক ধরনের ভাইরাস, যা ডেঙ্গি নামে পরিচিত। সংক্রমিত মশার সংস্পর্শে আসা সব বয়সের মানুষই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এই মশাগুলি গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-ক্রান্তীয় অঞ্চলে বেশী জন্মায়, যা এই অঞ্চলে ডেঙ্গু জ্বরকে একটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্য ঝুকিপুর্ন করে তোলে। কোন আক্রান্ত মানুষ থেকে আরেক মানুষে এই রোগ ছড়ায় না। তবে সংক্রমিত মানুষটিকে কামড়ানোর ফলে আক্রান্ত মশা অন্য মানুষকে কামড়ালে তখন সেই মানুষটি ডেঙ্গু আক্রান্ত হয়।

ডেঙ্গু জ্বরের লক্ষণ

ডেঙ্গু জ্বর হালকা থেকে গুরুতর  বিভিন্ন ধরণের লক্ষণ প্রকাশ পেতে পারে। তার মধ্যে বিশেষ লক্ষন গুলো  হলো :

  • প্রচণ্ড জ্বর
  • বমিভাব
  • তীব্র মাথাব্যথা
  • অনিয়ন্ত্রিত পায়খানা 
  • পেশি ও অস্থিসন্ধিতে গুরুতর ব্যথা
  • ত্বকের নিচে রক্তক্ষরণ (যা ক্ষতের মতো দেখাতে পারে)
  • হালকা রক্তপাত (যেমন নাক ও মাড়ি দিয়ে রক্ত পড়া)।
  • মাথাঘোরা
  • জয়েন্ট এবং মাংস পেশীতে ব্যথা
  • বিরক্তি এবং অস্থিরতা

ডেঙ্গুর গুরুতর মাত্রাগুলোর মধ্যে রয়েছে ডেঙ্গু হেমোরেজিক জ্বর বা ডেঙ্গু শক সিন্ড্রোম নামে একটি গুরুতর আকারে ধারণ করতে পারে। মানুষের শরীরের রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত, যে কোন অঙ্গের ক্ষতি এবং শেষ পর্যন্ত রোগীর মৃত্যু হতে পারে।

সাধারণত যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে ডেঙ্গু হেমোরেজিক জ্বর হওয়ার ঝুঁকি বেশি থাকে .

ডেঙ্গু জ্বরের চিকিৎসা

ডেঙ্গু সংক্রমণের চিকিৎসার জন্য কোনো নির্দিষ্ট ওষুধ নেই। ডেঙ্গুর চিকিৎসার বিশেষ কোন ওষুধ বা প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিশ্বব্যাপী গবেষক ও বিজ্ঞানীরা ডেঙ্গু জ্বরের নতুন চিকিৎসা এবং প্রতিরোধমূলক কৌশল উদ্ভাবনের দিকে সক্রিয়ভাবে কাজ করছেন। বেশ কয়েকটি ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং ক্লিনিকাল ট্রায়াল চলছে। তবে  তাৎক্ষণিক জ্বর ও ব্যথা উপশমের জন্য ডাক্তাররা টাইলেনল বা প্যারাসিটামল প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য প্রচুর পরিমাণে তরল পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম করা উচিত।

ডেঙ্গু জ্বরের তিনটি ধরন বা ক্যাটাগরি আছে—‘এ’, ‘বি’ ও ‘সি’। এ ক্যাটাগরির রোগীরা অনেকটাই । অধিকাংশ ডেঙ্গু রোগী ‘এ’ ক্যাটাগরির। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই তারা বাড়িতে বিশ্রাম এবং পারিবারিক পরিচর্যার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে।

বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের মধ্যে যাদের অন্তঃসত্ত্বা, ডায়াবেটিস,  জন্মগত সমস্যা, স্থূলতা,বমি,পেটে ব্যথা, কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদের হাসপাতালের শরণাপন্ন হওয়া উচিত। তবে সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর অত্যন্ত বিপদজনক।  এতে ,মস্তিষ্ক ,কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। সে ক্ষেত্রে রোগীকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে নিবিড় পরিচর্যা অথবা আইসিইউতে রাখতে হবে.

ডেঙ্গু জ্বরের ঘরোয়া  চিকিৎসা

  • পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে।
  • ভিটামিন সি (সাইট্রাস ফল, বেরি এবং শাক-সবজিতে পাওয়া যায়)।
  • প্রচুর তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। লেবুর শরবত, ডাবের পানি, ফলের জুস এবং একটু পরপর খাবার স্যালাইন পান করুন।
  • ডেঙ্গু জ্বর অনুভব হলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্ক এবং স্বাভাবিক ওজনের একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ আটটি প্যারাসিটামল খেতে পারবে। যদি কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি–সংক্রান্ত বিভিন্ন ধরণের জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • আয়রন (মাংস, মটরশুঁটিতে পাওয়া যায়),পেঁপে, ওটমিল (সহজপাচ্য কার্বোহাইড্রেট এবং ফাইবারের জন্য গুরুত্বপূর্ণ) ইত্যাদি খাবারের কিছু পুষ্টি উপাদান ডেঙ্গু জ্বরে আক্রান্তদের জন্য বিশেষ ভাবে উপকারী হতে পারে।
  • ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য ক্লোফেনাক,অ্যাসপিরিন, আইবুপ্রোফেন–জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এ–জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।
  • পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে,যা ডেঙ্গু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এক কাপ পেয়ারার রস দিনে ২ বার পান করা যেতে পারে। অথবা তাজা পেয়ারা খেলেও ভালো প্রতিকার পাওয়া যায়।
  • এক কাপ গরম পানিতে কিছু মেথির বীজ ভিজিয়ে রেখে তা ঠান্ডা করে দিনে ২ বার করে পান করলে জ্বর কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে উপকার পাওয়া যায়.ভিটামিন সি, কে এবং ফাইবার সমৃদ্ধ মেথির পানি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। 
  • প্রতিদিনের খাদ্যাভ্যাসে লেবু, কমলা, জাম্বুরার মত সাইট্রাস জাতীয় ফল, রসুন, বাদাম, এবং হলুদ রাখা যেতে পারে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকলে ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে।

ডেঙ্গু জ্বরের প্রতিরোধ, প্রতিকার এবং করণীয়

এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো সংক্রামিত মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা। এর জন্য মশার বংশ বিস্তারের সব রকম পরিবেশ সমূলে ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো হলো-

  • বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জমা জলে মশারা বংশবিস্তার করে। জল জমতে না দিয়ে মশার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। সপ্তাহে অন্তত একবার জল জমতে পারে এমন জায়গা পর্যবেক্ষণ করুন। এবং গাছের টব, ফুলদানি, পরে থাকা গাড়ির টায়ারের জমে থাকা জল ফেলে দিন। 
  •  সন্ধ্যার আগে আগেই জানালা ও দরজা লাগিয়ে দেয়া। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা।
  • ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় অতিরিক্ত সতর্ক থাকুন। 
  • বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম রাখতে পারেন সঙ্গে।
0 comments
6 FacebookTwitterPinterestEmail
সাইনোসাইটিস-এর-কারণ-লক্ষণ-ও-চিকিৎসা
সাইনোসাইটিস

সাইনোসাইটিস এর কারণ, লক্ষণ ও চিকিৎসা

by Dr. Baby Akter 09/08/2023
written by Dr. Baby Akter

মানুষের নাকের আশপাশে  প্রায় আটটি সাইনাস থাকে। ম্যাক্সিলারি সাইনাস, স্পেনয়েড সাইনাস, ইথময়েড সাইনাস এবং ফ্রন্টাল সাইনাস নামে নাকের দুই পাশে দুটি করে সাইনাস থাকে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। যদি কোনো কারণে সাইনাসের কোষগুলোতে কোনো প্রকার প্রদাহ হয় বা ফোলে যায়, তখন এটাকে সাইনোসাইটিস বলে। নাকের আশপাশের এই হাঁড়গুলোর ভেতরে কিছু গহ্বর বা কুঠুরি রয়েছে, যা বাতাসে পূর্ণ থাকে। প্রধানত শরীরে বাতাস চলাচলে সাহায্য করে থাকে এই অঙ্গটি। যখন ব্যাকটেরিয়ার সংক্রমণ, ভাইরাস সংক্রমণ, ছত্রাক (ফাঙ্গাল) সংক্রমণ এবং অ্যালার্জির কারনে প্রকোষ্টগুলির ভিতরের আস্তরণকারী টিস্যুতে প্রদাহের সৃষ্টি হয়, টিস্যু গুলি ফুলে যায় তখন সাইনোসাইটিসের সমস্যা সৃষ্টি হয়।

প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম—কথাটি সাইনোসাইটিসের ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য। একটু সচেতন হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

বিভিন্ন প্রকার সাইনোসাইটিস

সময়ের ওপর নির্ভর করে প্রদাহ কতক্ষণ স্থায়ী হচ্ছে সেটির ওপর নির্ধারণ হয় (তীব্র, সাব-একিউট, দীর্ঘস্থায়ী বা পুনরাবৃত্ত-তীব্র) এবং কি কি  কারণে (ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক সংক্রমন) প্রদাহের সৃষ্টি হয়েছে সেই অনুসারে সাইনোসাইটিস কে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়। 

  • অ্যাকিউট সাইনোসাইটিস : এর উপসর্গগুলো সাধারণত ২-৪ সপ্তাহ থাকে।
  • সাব-একিউট সাইনোসাইটিস : এ ক্ষেত্রে উপসর্গগুলো ৪-১২ সপ্তাহ থাকে।
  • ক্রনিক সাইনোসাইটিস : লক্ষণগুলি কমপক্ষে ১২ সপ্তাহ স্থায়ী হয়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ঘটে। পুনরাবৃত্ত-তীব্র সাইনোসাইটিসের লক্ষণ গুলি এক বছরে ৪ বা তার বেশি বার ফিরে আসে। সাধারণত প্রতিবার ২ সপ্তাহের কম সময়ের জন্য স্থায়ী হয়।

সাইনোসাইটিসের কারণ সমূহ

বিভিন্ন কারনে সাইনাসের প্রকোষ্ঠ গুলিতে তরল (মিউকাস) পদার্থ জমে এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করে। নাকের ভেতরের শিরা (ভেইন), মিউকাস মেমব্রেন ফুলে গিয়ে নাকের ভেতরে ব্লক তৈরি করে। এর একটি অ্যালার্জিক রাইনাইটিস। সাধারণত নাকের মিউকাস মেমব্রেনের প্রদাহ ও ফুলে যাওয়াকেই রাইনাইটিস বলা হয়। 

তাছাড়া আরো কিছু কারণ রয়েছে যেমন :

  • ভাইরাস সংক্রমণ , ছত্রাক সংক্রমণ ,সাইনাস প্রকোষ্ঠে অ্যালার্জি ,সাধারণ সর্দি ইনফ্লুয়েঞ্জা এর কারণে। 
  • ঠান্ডাজনিত সাইনোসাইটিস হতে পারে।
  • মরাক্সেলা ক্যাটারেলিস ব্যাকটেরিয়া সংক্রমণ । 
  • স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ । 
  • কারও নাকে যদি মাংস বেড়ে যায়, পলিপ থাকে কিংবা নাকের হাড় বাঁকা থাকে, তাদের সাইনাসের সমস্যা হতে পারে।
  • হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া সংক্রমণ।
  • টনসিলাইটিস ও এডিনয়েডে সংক্রমণও একটি কারণ

সাইনোসাইটিসের লক্ষণ ও উপসর্গ

  • নাক থেকে ঘন, বিবর্ণ স্রাব (নাক দিয়ে জল পড়া), নাকের প্রদাহ , নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা। 
  • গলায় শ্লেষ্মা জমা হওয়া (পোস্টনাসাল ড্রিপ), কাশি।
  • মাথার সামনের অংশে ব্যথা। মুখে ব্যথা, মাথা ভার ভার অনুভব হওয়া।
  • ঘ্রাণশক্তি কমে যাওয়া, নিশ্বাসের সময় ব্যতিক্রমী ঘ্রাণ পাওয়া। 
  • গন্ধ ও স্বাদের অনুভূতি কমে যাওয়া। 
  • কানের ব্যথা, গলা ব্যথা, উপরের চোয়াল এবং দাঁতে ব্যাথা, নিঃশ্বাসে দুর্গন্ধ। 
  • অনেক সময় এর সঙ্গে জ্বর, গা মেজমেজ করা। মানসিক অবসাদ।

 যাদের সাইনোসাইটিস হওয়ার ঝুঁকি বেশি

যেকোনো বয়সের মানুষেরই সাইনাসের সমস্যা হতে পারে। কিছু কিছু ব্যাক্তির অন্যদের তুলনায় বিভিন্ন কারণে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণগুলির মধ্যে রয়েছে:

  • নাকের এলার্জি
  • নাকের সেপ্টাম টিস্যুতে চ্যুতি 
  • যাঁদের সাধারণ ঠান্ডাজনিত সমস্যা আছে বা সাইনাসে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
  • হাঁপানি/অ্যাজমা রোগী।
  • ছত্রাক সংক্রমণ ,ভাইরাস সংক্রমণ ,সাইনাস প্রকোষ্ঠে অ্যালার্জি , ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি । 
  • হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া সংক্রমণ।
  • স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা দুর্বল ইমিউনিটি।
  • মাদকদ্রব্য গ্রহণ ও নিয়মিত  ধূমপানের অভ্যাস।
  • ক্যান্সারের বা এইচআইভি কিছু নির্দিষ্ট ওষুধের ব্যবহার করা ।

সাইনোসাইটিসের চিকিৎসা ও প্রতিরোধ

সাইনোসাইটিসের চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গুলো হলো  —

  • ওভার-দ্য-কাউন্টার (OTC) ঠান্ডা এবং অ্যালার্জি ওষুধ সেবন করতে পারেন।
  • গরম ভাপ বা মেন্থলের ভাপ নিতে পারেন। এর মাধ্যমে দ্রুত শ্লেষ্মা বের হয়ে সাইনাসের সমস্যায় দ্রুত উপশম দেয়।
  • নাসাল ডিকনজেসটেন্ট (জমে যাওয়া নাক পরিস্কার)-এর ব্যবহার।
  • ধুলো–বালি থেকে দূরে থাকুন। ঘন ঘন যেন ঠান্ডা না লেগে যায়, সেদিকে খেয়াল রাখুন।
  • পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং প্রচুর ভিটামিনযুক্ত খাবার খান। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান।
  • প্রচুর পানি পান (হাইড্রেশন) করুন।
  • অ্যারোসোল, মশার কয়েলের ধোঁয়া, এয়ারফ্রেশনারসহ যেকোনো ধরনের ধোঁয়া ও স্প্রে থেকে দূরে থাকুন।
  • ধূমপান থেকে দূরে থাকুন।
  • অ্যালার্জি প্রতিরোধে ব্যবস্থা। ধুলো, ধোঁয়া এবং ফুলের পরাগের সংস্পর্শ এড়ানো।
  • অস্বাস্থ্যকর অভ্যাস (যেমন নাকের ভিতরে আঙ্গুল) না দেওয়া। 
  • স্যালাইন (লবণাক্ত পানি) দিয়ে নাক ধোয়া দেয়া। 
  • সাইনাসের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে রোগটিকে নিয়ন্ত্রণে রাখুন।
  • নাকের গঠনগত সমস্যার চিকিৎসার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। 
  • প্রাথমিক চিকিৎসা কিংবা ওষুধের মাধ্যমে প্রতিকার না পেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নিন। 

সাইনোসাইটিস এর ঘরোয়া চিকিৎসা

সাইনোসাইটিস এর ঘরোয়া চিকিৎসাজন্য যা যা করা যায় –

  • সাইনোসাইটিস সমস্যায় গরম পানির ভাপ বা সেঁক নেওয়া একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। গরম পানির ভাপ নিলে নাসিকা-পথ ভেজা থাকবে এবং সহজেই শ্লেষ্মা বের হয়ে আসবে। তাই গরম পানিতে লবণ মিশিয়ে নিয়ে দিনে দু-বার করে ভাপ নিন।
  • গরম পানিতে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন এতে সাইনাসের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। 
  • পানি গরম করার সময় পুদিনা পাতা মিশিয়ে বাষ্প গ্রহণ করলে সাইনাসজনিত ব্যথা এবং জ্বালা থেকে মুক্তি পাবেন দ্রুত।
  • ঠান্ডা লাগলে কিংবা মাথা ব্যথা করলে এক বাটি গরম স্যুপ আহার করুণ। আপনার পছন্দ অনুসারে যেকোনো স্যুপ খেতে পারেন।
  • কাঁচা সবজির জুস সাইনোসাইটিসের প্রভাব কমানোর জন্য অনেক উপকারী। 
  • আদা অথবা দারুচিনির চা হালকা গরম অবস্থায় পান করুন।
  • পেঁয়াজ এবং আদার গন্ধ শুঁকলে অনেক উপকার পাওয়া যায়। এই দুটি উপাদানের অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে।
  • ১০০ গ্রাম জিরা টেলে ২০০ গ্রাম ঘি এর সাথে মিশিয়ে প্রতিদিন সেবন করুন। এটি সাইনোসাইটিস প্রতিরোধের অন্যতম উপায়।
0 comments
4 FacebookTwitterPinterestEmail
  • 1
  • 2

Recent Posts

  • ইফতারের পর চা খেলে কি হয়
  • রমজানে পর্যাপ্ত না ঘুমালে কী হয়
  • মাথা ব্যথার কারন ও মুক্তির উপায়
  • এমপক্স কী, কীভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিকার 
  • এনাল ফিসার কি, কারণ, লক্ষণ ও চিকিৎসা

Recent Comments

No comments to show.

আমাদের সম্পর্কে

banner

প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে নিরাময়ের সকল উপাদান। তাই সুস্থতা ও প্রশান্তির আরেক নাম প্রকৃতি। প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করুন, প্রাকৃতিক নিয়মেই আপনি সুস্থ থাকবেন প্রশান্ত থাকবেন। প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা এই অসংখ্য উপাদান আর তার শক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টির আদি থেকে এখনো পর্যন্ত মানুষ সুস্থতার যে উপায়গুলি মানব কল্যানে ব্যবহার করতে সক্ষম হয়েছে সেসব তথ্য উপাত্তকে গুছিয়ে নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য।

জনপ্রিয় পোষ্ট সমুহ

  • 1

    এমপক্স কী, কীভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিকার 

  • 2

    শীতকালীন বিভিন্ন রোগ এবং প্রাকৃতিক প্রতিকার

  • 3

    প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে বন্ধ্যাত্ব রোগ নিরাময় করুন

  • 4

    শারীরিক সুস্থতার জন্য শাক-সবজি খাওয়ার সঠিক নিয়ম

Back Next

প্রয়োজনীয় লিংক সমুহ

  • চিকিৎসার ইতিহাস ও গবেষণা
  • প্রসূতি এবং শিশু স্বাস্থ্য
  • গোপনীয়তার নীতি
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • Facebook
  • Twitter
  • Whatsapp

@2023 - All Right Reserved by MIL HOMEO


Back To Top
MIL HOMEO
  • মুল পাতা
  • প্রাকৃতিক স্বাস্থ্য
    • আয়ুর্বেদ চিকিৎসা
    • ঘরোয়া চিকিৎসা
    • ভেষজ উপাদান
    • ভেষজ চিকিৎসা
  • রোগব্যাধি ও প্রতিকার
    • শারীরিক রোগ
      • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ
      • চর্মরোগ
        • আঁচিল বা তিল
      • জ্বর
        • টাইফয়েড জ্বর
        • ডেঙ্গু জ্বর
        • ম্যালেরিয়া
      • পায়ুপথের রোগ
      • কান পাকা রোগ
      • কৃমি রোগ
      • বন্ধ্যাত্ব রোগ
      • নাসা রোগ
      • শীতকালীন রোগব্যাধি
      • সংক্রামক রোগ
      • সাইনোসাইটিস
      • স্নায়ু রোগ
    • মনরোগ
    • শিশু রোগ
  • স্বাস্থ্য পরামর্শ
  • সুস্থ জীবনধারা
    • ক্ষতিকর অভ্যাস
    • খাদ্যাভ্যাস
    • তামাক ও মাদক বর্জন
    • পানীয় জল এবং হাইড্রেশন
    • ভালো ঘুমের অভ্যাস
    • রূপচর্চা ও চুলের যত্ন
    • স্বাস্থ্যকর অভ্যাস
    • স্বাস্থ্যকর শখ
  • ব্যায়াম ও ফিটনেস
    • ওজন প্রশিক্ষণ
    • ওয়ার্কআউট পরিকল্পনা
    • ঘরে বসে ফিটনেস
    • বয়স্কদের ব্যায়াম
    • যোগব্যায়াম ও মেডিটেশন
    • স্ট্রেচিং এবং মবিলিটি
  • মানসিক স্বাস্থ্য
    • অনিদ্রা ও ঘুমের সমস্যা
    • আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসা
    • ডিপ্রেশন ও প্রতিকার
    • মানসিক চাপ ও সমাধান
    • মেডিটেশন ও মননশীলতা
    • পরিবার ও সামাজিক জীবনে মানসিক স্বাস্থ্য
  • খাদ্য ও পুষ্টি
    • আঁশযুক্ত খাবার বা ফাইবার
    • ওজন কমানোর খাদ্য পরিকল্পনা
    • ওজন বাড়ানোর পুষ্টি পরিকল্পনা
    • খাদ্য তালিকা এবং পরামর্শ
      • রোগের খাবার
    • পুষ্টিগুণ
      • শাক-সবজির পুষ্টিগুণ
      • ফলের পুষ্টিগুণ
    • ভিটামিন এবং খনিজ পদার্থ
    • স্বাস্থ্যকর রেসিপি
  • হোমিও চিকিৎসা