MIL HOMEO
প্রকৃতির সাথে থাকুন, সুস্থ থাকুন
  • মুল পাতা
  • প্রাকৃতিক স্বাস্থ্য
    • আয়ুর্বেদ চিকিৎসা
    • ঘরোয়া চিকিৎসা
    • ভেষজ উপাদান
    • ভেষজ চিকিৎসা
  • রোগব্যাধি ও প্রতিকার
    • শারীরিক রোগ
      • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ
      • চর্মরোগ
        • আঁচিল বা তিল
      • জ্বর
        • টাইফয়েড জ্বর
        • ডেঙ্গু জ্বর
        • ম্যালেরিয়া
      • পায়ুপথের রোগ
      • কান পাকা রোগ
      • কৃমি রোগ
      • বন্ধ্যাত্ব রোগ
      • নাসা রোগ
      • শীতকালীন রোগব্যাধি
      • সংক্রামক রোগ
      • সাইনোসাইটিস
      • স্নায়ু রোগ
    • মনরোগ
    • শিশু রোগ
  • স্বাস্থ্য পরামর্শ
  • সুস্থ জীবনধারা
    • ক্ষতিকর অভ্যাস
    • খাদ্যাভ্যাস
    • তামাক ও মাদক বর্জন
    • পানীয় জল এবং হাইড্রেশন
    • ভালো ঘুমের অভ্যাস
    • রূপচর্চা ও চুলের যত্ন
    • স্বাস্থ্যকর অভ্যাস
    • স্বাস্থ্যকর শখ
  • ব্যায়াম ও ফিটনেস
    • ওজন প্রশিক্ষণ
    • ওয়ার্কআউট পরিকল্পনা
    • ঘরে বসে ফিটনেস
    • বয়স্কদের ব্যায়াম
    • যোগব্যায়াম ও মেডিটেশন
    • স্ট্রেচিং এবং মবিলিটি
  • মানসিক স্বাস্থ্য
    • অনিদ্রা ও ঘুমের সমস্যা
    • আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসা
    • ডিপ্রেশন ও প্রতিকার
    • মানসিক চাপ ও সমাধান
    • মেডিটেশন ও মননশীলতা
    • পরিবার ও সামাজিক জীবনে মানসিক স্বাস্থ্য
  • খাদ্য ও পুষ্টি
    • আঁশযুক্ত খাবার বা ফাইবার
    • ওজন কমানোর খাদ্য পরিকল্পনা
    • ওজন বাড়ানোর পুষ্টি পরিকল্পনা
    • খাদ্য তালিকা এবং পরামর্শ
      • রোগের খাবার
    • পুষ্টিগুণ
      • শাক-সবজির পুষ্টিগুণ
      • ফলের পুষ্টিগুণ
    • ভিটামিন এবং খনিজ পদার্থ
    • স্বাস্থ্যকর রেসিপি
  • হোমিও চিকিৎসা

গর্ভবতী মায়ের পরিচর্যা

গর্ভবতী মায়ের করনীয়
গর্ভবতী মায়ের পরিচর্যা

গর্ভবতী মায়ের করনীয় জরুরী কিছু বিষয়

by Dr. Baby Akter 19/10/2023
written by Dr. Baby Akter

কনসিভ হয়েছেন? প্রেগন্যান্সি পজিটিভ? অভিনন্দন!! মা হওয়া রোমাঞ্চকর এই অপ্রতিরোধ্য সময়ে একটি বিশেষ নির্দেশিকা প্রয়োজন যা আপনার  প্রত্যাশিত গর্ভাবস্থা নিশ্চিত করবে। গর্ভাবস্থার প্রথম ১৩ সপ্তাহ সময়ে আপনার অনেক বেশী সচেতন এবং সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তখন আপনার শরীর যেমন ক্রমশঃ বাড়তে থাকবে এবং পরিবর্তিত হবে একই ভাবে আপনার সন্তানও কিন্তু বাড়ছে। তাই আনন্দময় এই দিনগুলোতে অবশ্যই সঠিক স্বাস্থ্য নির্দেশিকা জানা আপনার জন্য অত্যন্ত জরুরী। গর্ভাবস্থার প্রথম দিকের সপ্তাহগুলোতে হরমোনের পরিবর্তনের ফলে কিছু লক্ষণ অনুভব করতে পারেন যা আপনার শরীরকে প্রভাবিত করে।

অভিনন্দন- আপনি ‘মা’ হচ্ছেন !!  এই রোমাঞ্চকর গর্ভাবস্থার  প্রথম ১৩ সপ্তাহ সময়ে আপনার একটি বিশেষ নির্দেশিকা প্রয়োজন , যা আপনার  প্রত্যাশিত গর্ভাবস্থা নিশ্চিত করবে।

 গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলো নিম্নরূপ:

  • বমি-বমি ভাব বা বমি (প্রভাতকালীন অসুস্থতা)
  • মাথাব্যথা করা
  • কোষ্ঠকাঠিন্য হওয়া
  • চরম ক্লান্তি বোধ হওয়া
  • গর্ভাবস্থার প্রথম দিকের সপ্তাহগুলোতে হরমোনের পরিবর্তনের ফলে কিছু লক্ষণ 
  • বুকজ্বালা করা
  • ঘন ঘন প্রস্রাব হওয়া
  • স্তন নরম হয়ে যাওয়া
  • পায়ে খিল ধরা
  • নির্দিষ্ট কিছু খাবারের প্রতি আকর্ষণ তৈরি হওয়া
  • পিঠের নিচের অংশ এবং শ্রোণীতে ব্যথা হওয়া
  • মেজাজে চরম পরিবর্তন হওয়া

কনসিভ হওয়ার সাথে সাথে যা করবেন

স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করুন

  • একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন  এবং ওজন, পালস, রক্তচাপ, ওজন বাড়ছে কি না,তা নিয়মিত চেকআপ  করুন।
  • গর্ভাবস্থার প্রথম ১২ সপ্তাহের মধ্যে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কমপক্ষে একবার দেখা করার জন্য সময় নির্ধারণ করা উচিত। আপনার নিজ এলাকার   স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করুন।  স্বাস্থ্যসেবা প্রদানকারীর দেয়া পরামর্শ ও দিকনির্দেশনা মেনে চলুন।

বমি ভাব ও মাথা ঘোরা

অন্তঃসত্ত্বা হবার কারনে শরীরে বেশ কিছু হরমোন পরিবর্তন ঘটে। যার ফলে বমি ভাব, মাথা ঘোরা, খেতে না পারা, শরীর খারাপ ভাব হতে পারে। বমি ভাব বা বমির ক্ষেত্রে  কেমোমিল, আদা, ভিটামিন বি৬ এবং/বা আকুপাংচার করার চেষ্টা করুন। বেশি বমি হলে সকালে উঠে লেবু পানি খেতে পারেন। আর মাথা বেশি ঘোরালে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিন। 

কোষ্ঠকাঠিন্যে

বেশির ভাগ মায়ের এসময়ে বুক জ্বালা করা এবং কোষ্ঠকাঠিন্যও হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যে থেকে স্বস্তি পেতে গমের তুষ বা অন্যান্য ফাইবার জাতীয় সম্পূরক খাদ্যের ব্যবহার করা যেতে পার। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুসারে খাদ্যাভাস গড়ে তুলুন এবং চিকিৎসা নিন। 

পায়ে খিল ধরা

পায়ে খিল ধরার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম নিয়ে দেখতে পারেন। পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে আপনার এবং আপনার সন্তানের ক্রমবর্ধমান শরীরের পুষ্টির বিষয়টি নিশ্চিত করুন।

স্তনে ব্যথা

গর্ভকালীন সময়ের ধীরে ধীরে হরমোন ঘটিত পরিবর্তনের কারনে  স্তনের আকারে পরিবর্তন হওয়া,স্তনে ব্যথা  হওয়া ও স্তন নরম  হওয়া এধরণের সমস্যা গুলো লাগতে পারে। জেনে রাখবেন এটি স্বাভাবিক, এই পরিবর্তন আপনার সন্তানের জন্য জরুরি।

গর্ভবতী মায়ের করনীয় জরুরী বিষয় সমুহ

যেহেতু প্রতিটি নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা  আলাদা ও  ভিন্ন, তাই  যে উপসর্গগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে কথা বলতে হবে:

  • যোনিপথে রক্ত বের হওয়া
  • ১০০ ডিগ্রি ফারেনহাইটের উপরে জ্বর হলে
  • মারাত্মক খিল ধরা
  • দুর্গন্ধযুক্ত যোনি স্রাব
  • প্রস্রাবে যন্ত্রণা
  • মারাত্মক বমি-বমি ভাব
0 comments
0 FacebookTwitterPinterestEmail
গর্ভাবস্থায় ক্ষতিকর খাবার সমুহ
গর্ভবতী মায়ের পরিচর্যা

গর্ভাবস্থায় যে খাবার গুলি আপনার জন্য ক্ষতিকর

by Dr. Baby Akter 19/10/2023
written by Dr. Baby Akter

গর্ভকালীন সময়ে কিছু খাবার গর্ভধারণ সংক্রান্ত জটিলতা তৈরি করে এতে মা অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এ সময়ে পুষ্টিকর সুষম খাবার খাওয়া যেমন জরুরী তার চেয়ে বেশি জরুরী কি কি খাবেন না। কারণ পুষ্টিকর খাবার যেমন শরীরে প্রয়োজনীয় ভূমিকা রাখে তেমনি কিছু কিছু খাবার গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর। তাই খাবারের পুষ্টিগুণের পাশাপাশি ক্ষতিকর খাবার গুলো জেনে রাখা অত্যধিক জরুরী। আসুন জেনে নিই গর্ভকালীন সময়ের নিষিদ্ধ খাবারসমূহ।

গর্ভকালীন সময়ে পুষ্টিকর সুষম খাবার খাওয়া যেমন জরুরী তার চেয়ে বেশি জরুরী কি কি খাবেন না। কিছু নিষিদ্ধ খাবার অনাকাঙ্খিত গর্ভপাত পর্যন্ত করতে পারে।

গর্ভকালীন সময়ের নিষিদ্ধ খাবারসমূহ

কাঁচা বা অল্পসিদ্ধ খাবার 

কাঁচা ও অল্প রান্না করা মাংসজাত পণ্য খাবার না খাওয়া উত্তম। এগুলোতে  সালমোনিলা ও লিসটেরিয়ার মতো ব্যাকটেরিয়া এবং টোকসোপ্ল্যাজমা গনডির মতো পরজীবী থাকতে পারে।

মেয়াদোত্তীর্ণ খাবার

গর্ভকালীন সময়ে কখনো মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়া উচিত নয়।  কারণ সেগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে যা মায়ের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তাই খাবার খাওয়ার সময় অথবা প্যাকেটজাত খাবার পণ্য ক্রয়ে সচেতন হতে হবে। 

ক্যাফেইন

ক্যাফেইন জাতীয় পানীয় অতিমাত্রায় (চা, কফি, চকলেট) পান না করা ভালো। এগুলো বেশি খাওয়ার ফলে গর্ভবতী মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। এসময় শরীরের বাড়তি ওজন কিন্তু ক্ষতিকর। তাই ক্যাফেইন জাতীয় পানীয় খাবার বা পানীয় এড়িয়ে চলা উচিত। 

যকৃত(লিভার) ও অন্যান্য অঙ্গের মাংস

যকৃতে প্রচুর পরিমাণে আয়রন থাকলেও এটা গর্ভধারিণী নারীদের খেতে চিকিৎসকরা নিষেধ করেন। কারণ এতে উচ্চমাত্রায় ভিটামিন ‘এ’ থাকে এবং এই মাংসে বিষক্রিয়ার ঝুঁকি থাকে যা গর্ভবতী মায়ের জন্য খুব ঝুঁকিপূর্ণ।

আনারস

গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে আনারস খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে। আনারসে প্রচুর পরিমাণ খনিজ উপাদান ও প্রোটিন থাকে যা পাকস্থলীর বিভিন্ন ইনফেকশন দূর করলেও গর্ভপাতের আশঙ্কা থাকে। তাই এ সময়ে আনারস এড়িয়ে চলে হবে। 

পেঁপে

কাঁচা বা আধা-পাকা পেঁপের মধ্যে ল্যাটেক্স থাকে যা ইউটেরিন কন্ট্র্যাকশন ঘটায়। এটি গর্ভের শিশুর ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। তবে পেঁপে পাকা হলে কোনো সমস্যা নেই। সেজন্যই গর্ভাবস্থায় অবশ্যই কাঁচা বা আধা পাকা পেঁপে খাবেন না। 

ডিম ও বীজ 

কাঁচা বা কম সিদ্ধ ডিম। এতে সালমোনিলা ব্যাকটেরিয়া থাকতে পারে। তাছাড়া রান্না না করা অঙ্কুরিত বীজ, খাদ্যশস্য ও শিম , কাঁচা মূলা, শিম ও আলফালফার বীজ এবং রেডি-টু-ইট সালাদ এসব খাবার খাবেন না। এতে থাকে লিসটেরিয়া, সালমোনিলা ও ই কোলির মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া গর্ভকালীন সময়ে মারাত্বক ক্ষতি হতে পারে। 

শিকারি মাছ

শিকারি মাছ যেমন হাঙ্গর, সোর্ড ফিশ, মার্লিন ও কিং ম্যাককেরেলে উচ্চ মাত্রায় পারদ (মার্কারি) থাকে। তাই গর্ভকালীন সময়ে এগুলো এড়িয়ে চলতে হবে। তাছাড়া কাঁচা মাছ ও সিফুডও বর্জন করে উচিত। কারণ এগুলোতে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে যা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর। 

অতিরিক্ত ঠাণ্ডা পানি বা এনার্জি ড্রিংক

গর্ভাবস্থায় দূরে রাখতে হবে অতিরিক্ত ঠাণ্ডা পানি বা এনার্জি ড্রিংক। ঠান্ডা পানি বা এনার্জি ড্রিংক গর্ভবতী মহিলাদের শরীরের জন্য ক্ষতিকারক বিশেষ করে যে সকল মায়েদের ঠাণ্ডাজনিত সমস্যা আছে তাদের জন্য বেশি সমস্যা হতে পারে।

কাঁচা ও পাস্তুরায়ন ছাড়া দুধ

কাঁচা, পাস্তুরায়ন ছাড়া দুধে লিসটেরিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা লিসটেরিওসিস নামের এক ধরনের রোগ তৈরি করতে পারে। তাই গর্ভাবস্থায় কাঁচা, পাস্তুরায়ন ছাড়া দুধ অথবা এই দুধের তৈরি পনির ও খাবার থেকে গর্ভবতী মহিলাদের বিরত থাকতে হবে। 

0 comments
0 FacebookTwitterPinterestEmail

Recent Posts

  • ইফতারের পর চা খেলে কি হয়
  • রমজানে পর্যাপ্ত না ঘুমালে কী হয়
  • মাথা ব্যথার কারন ও মুক্তির উপায়
  • এমপক্স কী, কীভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিকার 
  • এনাল ফিসার কি, কারণ, লক্ষণ ও চিকিৎসা

Recent Comments

No comments to show.

আমাদের সম্পর্কে

banner

প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে নিরাময়ের সকল উপাদান। তাই সুস্থতা ও প্রশান্তির আরেক নাম প্রকৃতি। প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করুন, প্রাকৃতিক নিয়মেই আপনি সুস্থ থাকবেন প্রশান্ত থাকবেন। প্রকৃতির মাঝে ছড়িয়ে থাকা এই অসংখ্য উপাদান আর তার শক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টির আদি থেকে এখনো পর্যন্ত মানুষ সুস্থতার যে উপায়গুলি মানব কল্যানে ব্যবহার করতে সক্ষম হয়েছে সেসব তথ্য উপাত্তকে গুছিয়ে নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের উদ্দেশ্য।

জনপ্রিয় পোষ্ট সমুহ

  • 1

    এমপক্স কী, কীভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিকার 

  • 2

    শীতকালীন বিভিন্ন রোগ এবং প্রাকৃতিক প্রতিকার

  • 3

    প্রাকৃতিক বা ঘরোয়া উপায়ে বন্ধ্যাত্ব রোগ নিরাময় করুন

  • 4

    শারীরিক সুস্থতার জন্য শাক-সবজি খাওয়ার সঠিক নিয়ম

Back Next

প্রয়োজনীয় লিংক সমুহ

  • চিকিৎসার ইতিহাস ও গবেষণা
  • প্রসূতি এবং শিশু স্বাস্থ্য
  • গোপনীয়তার নীতি
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • Facebook
  • Twitter
  • Whatsapp

@2023 - All Right Reserved by MIL HOMEO


Back To Top
MIL HOMEO
  • মুল পাতা
  • প্রাকৃতিক স্বাস্থ্য
    • আয়ুর্বেদ চিকিৎসা
    • ঘরোয়া চিকিৎসা
    • ভেষজ উপাদান
    • ভেষজ চিকিৎসা
  • রোগব্যাধি ও প্রতিকার
    • শারীরিক রোগ
      • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ
      • চর্মরোগ
        • আঁচিল বা তিল
      • জ্বর
        • টাইফয়েড জ্বর
        • ডেঙ্গু জ্বর
        • ম্যালেরিয়া
      • পায়ুপথের রোগ
      • কান পাকা রোগ
      • কৃমি রোগ
      • বন্ধ্যাত্ব রোগ
      • নাসা রোগ
      • শীতকালীন রোগব্যাধি
      • সংক্রামক রোগ
      • সাইনোসাইটিস
      • স্নায়ু রোগ
    • মনরোগ
    • শিশু রোগ
  • স্বাস্থ্য পরামর্শ
  • সুস্থ জীবনধারা
    • ক্ষতিকর অভ্যাস
    • খাদ্যাভ্যাস
    • তামাক ও মাদক বর্জন
    • পানীয় জল এবং হাইড্রেশন
    • ভালো ঘুমের অভ্যাস
    • রূপচর্চা ও চুলের যত্ন
    • স্বাস্থ্যকর অভ্যাস
    • স্বাস্থ্যকর শখ
  • ব্যায়াম ও ফিটনেস
    • ওজন প্রশিক্ষণ
    • ওয়ার্কআউট পরিকল্পনা
    • ঘরে বসে ফিটনেস
    • বয়স্কদের ব্যায়াম
    • যোগব্যায়াম ও মেডিটেশন
    • স্ট্রেচিং এবং মবিলিটি
  • মানসিক স্বাস্থ্য
    • অনিদ্রা ও ঘুমের সমস্যা
    • আত্মবিশ্বাস ও নিজেকে ভালোবাসা
    • ডিপ্রেশন ও প্রতিকার
    • মানসিক চাপ ও সমাধান
    • মেডিটেশন ও মননশীলতা
    • পরিবার ও সামাজিক জীবনে মানসিক স্বাস্থ্য
  • খাদ্য ও পুষ্টি
    • আঁশযুক্ত খাবার বা ফাইবার
    • ওজন কমানোর খাদ্য পরিকল্পনা
    • ওজন বাড়ানোর পুষ্টি পরিকল্পনা
    • খাদ্য তালিকা এবং পরামর্শ
      • রোগের খাবার
    • পুষ্টিগুণ
      • শাক-সবজির পুষ্টিগুণ
      • ফলের পুষ্টিগুণ
    • ভিটামিন এবং খনিজ পদার্থ
    • স্বাস্থ্যকর রেসিপি
  • হোমিও চিকিৎসা